1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

৮ ও ৯ নং ওয়ার্ড সভাপতি’র ক্ষমতার জোর কোথায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩২৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃআব্দুল্লাহ আল মমিন পাটগ্রাম:-লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুই নং পাটগ্রাম ইউনিয়ন কালিরহাট এলাকায় জমি দখল করে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় নামের সাইনবোর্ড লাগিয়ে জোরপূর্বকন দখল করে, ক্ষমতাসীন দল এর দুইজন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা।

এই বিষয়টি নিয়ে সরেজমিনে গেলে জানা যায়, জমির মালিক মোকসেদ আলী ৫০ পিতা মৃত মোবারক আলী গ্রাম টেপুরগাড়ি কালিরহাট ৮ নং ওয়ার্ড , ২নং পাটগ্রাম ইউনিয়ন উপজেলা পাটগ্রাম, এপি সং ভুল্লারহাট ভোটমারি থানাঃ কালিগঞ্জ জেলাঃ লালমনিরহাট, এই মর্মে জমি ক্রয়সূত্রে মালিকানা লাভ করিয়া গাছপালা রোপন পুকুর ঘর ও দোকান নির্মাণ করিয়া ভাড়া দিয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসিতেছে, যেহেতু এই ঠিকানায় বসবাস করা ঘটনাস্থলে এলাকার বাড়িতে না থাকার সুযোগে​ দীর্ঘদিন যাবত তাহার ক্রয়কৃত জমি জোর জবর দখল করার উদ্দেশ্যে পাঁয়তারা করে আসছিল,তারই ধারাবাহিকতায় গত ০২,০৯,২০২০​ তারিখ বিকাল চার ঘটিকার সময় বিবাদী মোঃ মতিয়ার রহমান ৪৫ পিতা-মৃত নেশার উদ্দিন মোঃ আবু বক্কর সিদ্দিক ৫০ পিতা মৃত মহির উদ্দিন,​ রফিকুল ইসলাম, পিতা মৃত আবুল হোসেন, কতিপয় আওয়ামী লীগের নেতা পরিচয় টেপুর গাড়ি কালিরহাট উপজেলা পাটগ্রাম জেলা লালমনিরহাট,ক্রয় কৃত জমিতে অন্যায় ভাবে টিনের চালা ঘর তুলে বাংলাদেশ আওয়ামী লীগ ৮ ও ৯ নং ওয়ার্ড কার্যালয় নামের সাইনবোর্ড লাগিয়ে জোরপূর্বক দখল করে , উক্ত ঘটনার সত্যতা পাইয়া আশপাশের লোকজন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করিয়া উপোরক্ত ব্যক্তি গন সহ আরও অজ্ঞাত ১০,১৫​ জন সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ হুমকি-ধামকি প্রদান করে , দীর্ঘদিন যাবত এমন অবস্থায় জমির মালিক দিশাহারা হয়ে স্থানীয় ইউপি সদস্য সহ,দেওয়ানী দরবার সকলের কাছে গিয়ে বিচার না পেয়ে উনি নিঃস্ব হয়ে আছেন।

এ বিষয়ে ২ নং পাটগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল কালাম আজাদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে তিনি বলেন আমি এ বিষয়টি যেহেতু আপনাদের মাধ্যমে অবগত হলাম,সেহেতু দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি সমাধান করা হবে।

আমরা সরেজমিনে গিয়ে বিবাদীদের সঙ্গে কথা বললে তারা আমাদের কে বলে সে অন্য গ্রহের মানুষ আমাদের এখানে জোরপূর্বক জমি দখল করিয়া খাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই উনি ক্রয় করে জমিটির দখল বুঝিয়ে নেন, এবং জমির কাগজপত্র দলিলাদি সম্পূর্ণ পাওয়া যায় ,এবং বিবাদী গন জোরপূর্বক কোন দলিলপত্র না দেখিয়ে এলাকার প্রভাব খাটিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে, চাঁদা​ না দিতে চাইলে আসামি গন প্রাণে মারার হুমকি দেয় , এবং বলে তোমার যে কয়জন​ ওয়ারিশ আছে আমরা ভিটেছাড়া করে ফেলব ।

আমরা গ্রামের সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা​ বলে জমি জোরপূর্বক ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁদা না দেওয়ার কারণে জোরপূর্বক আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে দয়।

এ বিষয়ে তফসিল অনুযায়ী টেপুর গাড়ি কালিরহাট খতিয়ান নম্বর ৪২৩/ ৪২৪ গুজরত ৬৪৯ ডিপি ৪৮১ সাবেক দাগ নং ৬৮২ হালদাগ ২৫৪৯ মোট জমির পরিমাণ ২৮ শতক জমি মাত্র, তারমধ্যে ২১ শতক জমি মোকসেদ আলী কান্দুরী বেওয়ার ছেলে হোসেন আলীর কাছ থেকে ক্রয় করেন, উল্লেখ থাকে কান্দুরী বেওয়ার মা তাহার ৫ সন্তানের মাঝে বন্টন করে রেজিস্ট্রি করে দেন,যাহার ফলে ৯০এর রেকর্ডে সকলের নামে পৃথক পৃথক ভাবে রেকর্ড হয় এবং জমির বিআরএস আর এস সম্পূর্ণ সঠিক বলিয়া জমি খরিদ করে, তিনি ব্যবসাপ্রতিষ্ঠান নির্মান করেন।,

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি জনাব সুমন কুমার মহন্তর কাছে​ জানতে চাইলে, তিনি বলেন অভিযোগ পেয়েছি অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121