1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৬৫১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে মাজহারুল ইসলাম (১৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উপজেলা সদরের কলেজ রোডের ব্যবসায়ী সামিউল হক সামিরের ছেলে। মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উত্তরণ পাবলিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর শুক্রবার রাতে মাজহারুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে। তার মা মাজেদা মরিয়ম ফজর নামাজ পড়ে মাজহারুলকে ডাকাডাকি করলে মাজাহারুল রুমের দরজা খুলছিলনা এবং কোন কথাও বলছিল না। এসময় তার মায়ের ডাক চিৎকারে পরিবারের ও আশপাশের লোকজন এসে সিলিং এর উপর দিয়ে রুমে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে ঝিনাইগাতী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজহারুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছেলের পিতার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121