1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ভোলার দৌলতখানে জুয়েল নামের মুদি ব্যবসায়ীর বসত ঘরের মেঝে থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩৪২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নিজস্ব প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে জুয়েল নামের মুদি ব্যবসায়ীর বসত ঘরের মেঝে থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন । মঙ্গলবার (১৪এপ্রিল) বেলা ১২ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিঝি বাড়ির মুদি ব্যবসায়ী জুয়েলের বসত ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়। এসব চাল ১০ টকা মূল্যের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ থানা পুলিশের সহায়তায় অভিযান
চালিয়ে সরকারি ৩৮ বস্তা চাল সহ ব্যবসায়ী জুয়েল ও তার ভাই কচিকে আটক করে থানায় সোপর্দ করে। এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, সরকারি ৩৮ বস্তা চাল সহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121