টাইফয়েড জ্বরে আক্রান্ত জবি শিক্ষার্থীর মৃত্যু
জবি প্রতিনিধি:
টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইমরান পাভেল। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
সোমবার সকালে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তিনি গত একসপ্তাহ ধরে টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিলেন। এছাড়া হার্টের সমস্যাও ছিলো তার। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের উপজেলায়।
এ বিষয়ে জবির ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম মোস্তফা বলেন, ‘তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার পরিবারের কোনো সাহায্য প্রয়োজন হলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করবো’।