August 25, 2026

কৃষকদের গভীর নলকুপ জবরদখলের অভিযোগ এলাকার রইচ উদ্দিনের বিরুদ্ধে: সমাধান পেতে সংবাদ সম্মেলন এলাকাবাসির

0
received_354385265596755

 

সানোয়ার আরিফ: রাজশাহীর পুঠিয়ায় জোরপূর্বক গভীর নলকূপ দখল ও কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে রইচ উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের হোজারপাড়া গ্রামে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে স্থানীয় কৃষকদের পক্ষে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম সরদার। হোজারপাড়া গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে রইচ উদ্দিন জোর করে এলাকার কৃষকদের গভীর নলকূপ দখল করেছে এবং কৃষকরা এটার প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন রইচ উদ্দিন।
এলাকাবাসির পক্ষে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, রইচ উদ্দিন দীর্ঘদিন ধরে একটি ভুয়া দলিল বানিয়ে এই প্রতারনা করে আসছে বলে অভিযোগ করেন। এলাকাবাসি বলেন ১৯৯১ সাল থেকে কৃষকদের পক্ষে ওয়াইজুল ইসলাম বাচ্চুকে গভীর নলকুপটি দেওয়া হয়। এরপর বাচ্চু মারা গেলে সে সময়ের গভীর নলকুপের লইনম্যান রইচ উদ্দিন সু-কৌশলে নিজের নামে ভুয়া দলিল বানিয়ে গভীর নলকুপটি দখল করে নেয়। রইচ উদ্দিন এলাকাবাসির নিকট বলে যে আমি ওয়াইজুল ইসলাম বাচ্চুর স্ত্রীর নিকট হতে টেন্ডার নিয়েছি। কিন্তু তার টেন্ডারের দলিলে দাতার নাম উল্লেখ নাই এমন কি দাতার সাক্ষরটি সঠিক নয়। এরপর এলাকাবাসি রইচ উদ্দিনের নিকট ডিপের বিষয়ে জানতে চাইলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থকেন, এমনকি মেরে গুম করে ফেলার হুমকি দেন এই রইচ উদ্দিন। এলাকাবাসি সমাধানের জন্য উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) এর নিকট লিখিত অভিযোগ করলেও এর কোন সমাধান পাননি বলে জানান তারা। পরবর্তীতে এডিসি কোর্টে মামলা দায়ের করেন এলাকাবাসি যার মামলা নং ৩০৫পি/২০২০। এরপর কোর্ট ১৪৪ ধারা জারি করেন। এলাকাবাসির দাবী ১৪৪ ধারা উপেক্ষা করে রইচ উদ্দিন গভীর নলকুপের কার্যক্রম বলবৎ রেখেছে। যা সম্পুর্ন আইন বিরোধী ।

সংবাদ সম্মেলন চলা কালে আরও একব্যক্তি অভিযোগ করে বলেন, এই রইচ উদ্দিন তার জমি দখল করে রেখেছে। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, যে জমিটিতে গভীর নলকুপটি রয়েছে সে জমিটি তার। তার জমির উপর তাকে যেতে দেইনা। এই রইচ উদ্দিন তার সন্ত্রাসী গুন্ডা বাহিনী দিয়ে ভুক্তভুগির গলাই হাসুয়া বাধিয়ে বলে আর কোন দিন যেন ঐ জমিতে না যায়।
এই বিষয়ে ৪ নং ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবির হাসানের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি একাধিকবার চেষ্টা করে ব্যার্থ হয়েছি এর সমাধান করতে। এই রইচ উদ্দিন কাৱো কথা শোনেনা। সমাধানের জন্য ডাকলেও উপস্থিত হয়না। আইনের মাধ্যমে এর ব্যাবস্থা গ্রহন করতে হবে তাহলে এর সমাধান হবে বলে জানান।
এলাকাবাসির অভিযোগের বিষয়ে সত্যতা জানতে ক্ষমতাধড় এই রইচ উদ্দিনের সাথে ০১৭৫৩-৬১৪৩০৭ নাম্বারে যোগাযোগ করলে তিনি বলেন, আমার কাছে উপযুক্ত কাগজ রয়েছে, এই কাগজের বলে আমি এই গভীর নলকুপ চালায়। রইচ উদ্দিনের সাথে সাক্ষাত করতে চাইলে তিনি বলেন, আমার সাক্ষাত করার সময় নাই, আপনাদের যা ইচ্ছা তাই লিখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *