August 26, 2026

লোহাগড়া থেকে হারিয়ে যাওয়া বৃদ্ধকে ৪ মাস পর পরিবারের হাতে খুঁজে দিলেন এসআই মাহফুজ

0
received_305550193878072

 

মোঃনয়ন ইসলাম শুভ, স্টাফ রিপোর্টারঃ নড়াইলের লোহাগড়া উপজেলার খলিশাখালি গ্রাম হতে সিদ্দিক শেখের বাবা মো জলিলউদ্দিন শেখ(৭৫) সে গত ১০-০৪-২০২০ তার নিজ বাড়ী হতে মানসিক ভারসাম্য হারিয়ে দুপুর ২ টার পর থেকে নিখোঁজ হয়ে যান। তখন তার ছেলে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার বাবার বিবরণ দিয়ে তাৎক্ষণিক লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করে রাখে।

তারই পরিপ্রেক্ষিতে নড়াইল জেলার সুযোগ্য এসপি মো জসিম উদ্দীন পিপি এম (বার) নিখোঁজ ব্যক্তির খোজার দায়িত্ব দেন এসআই মাহফুজকে।

পরবর্তীতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা থেকে ৪ মাস চলে যাওয়ার পর উদ্ধার করে হারিয়ে যাওয়া বৃদ্ধের পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়। নড়াইল জেলার সুযোগ্য এসপি জসিম উদ্দীন পিপিএম (বার) এবং এসআই মাহফুজের প্রচেষ্টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *