উলিপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা গ্রামে জমিতে বাছুর কর্তৃক ধান খাওয়াকে কেন্দ্র করে সিদ্দিকুর রহমানের হত্যাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহতের স্বজনেরা । শনিবার (৮ ই আগষ্ট) দুপুর কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরে শোনান নিহতের শ্যালক আসাদুল ইসলাম।এসময় নিহতের স্ত্রী কাজলী বেগম, একমাত্র সন্তান সুমাইয়া আক্তার ও তার মা সাজেদা বেগমসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ২৭ মে জমিতে বাছুর কর্তৃক ধান খাওয়াকে কেন্দ্র করে ২৮ মে রাত ৯টায় আসামীর বাড়িতে সালিশ বৈঠকের সময়কথাকাটাকাটির জের ধরে সিদ্দিকুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামীরা।এসময় আহত হয় নিহতের ছোট ভাই সাদেকুলসহ প্রতিবেশী এনামুল। এ ঘটনায় ২৯ মে ১২ জনের নামে উলিপুর থানামামলা দায়ের করা হলে প্রধান আসামী আইনুলহক, আমানুল হক ও আমিনুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনো অন্যান্য আসামীরা গ্রেপ্তার না হওয়ায় তারা বাদিদের বিভিন্ন ভাবে ভয়ভীতি ও মামলা প্রত্যাহারের জন্য প্রাণ নাশের হুমকী দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগকরা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্য আসামীদের গ্রেপ্তারসহ সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।