August 27, 2026

চিলমারীতে আইজিপি কর্তৃক প্রেরিত ত্রাণ বন্যার্তদের মাঝে বিতরণ করলেন পুলিশ সুপারে

0
received_296359778240272

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের চিলমারীতে দ্বিতীয় দফায় অসহায় ১৫০ বন্যার্ত পরিবারের মাঝে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ( বিপিএম)’র উদ্যোগে বন্যার্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে চিলমারী উপজেলার রমনা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রান বিতরণ করেন কুড়িগ্রামের মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ও চিলমারী মডেল থানার সহযোগিতায় এসব ত্রান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহামুদ হাসান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।প্যাকেজ ত্রানে চাল, ডাল ও তেল ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *