August 29, 2026

বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে ৭১ সংঘ এর পথচলা শুরু

0
received_3855389144477339

নিজস্ব প্রতিনিধিঃ  

আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় পটুয়াখালী নতুন সোনালী ব্যাংক এর সামনে থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন।
এই বৃক্ষরোপন কর্মসূচির মধ্যে দিয়ে তাদের পথচলা শুরু হয় আজ।

এসময় উপস্থিত ছিলেন ৭১ এর সংঘ প্রতিষ্ঠাতা সভাপতি ইকতিয়ার ফেরদৌস বকুল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অভি,
কোষাধ্যক্ষ ইফতেখার হোসেন আকাশ, জামিল হোসেন মুন্না,হাসানুজ্জামান দোলন
,আবু সাঈদ
,সাইফুল বারি চমক
,মনিরুজ্জামান দিসান আরো উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্য।

ক্লাবের সভাপতি বকুল বলেন,
৭১ সংঘ তরুনদের নিয়ে কাজ করবে।
মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আমাদের পথচলা।
আমরা তরুনদের নিয়ে এগিয়ে যাবো বহুদূর এটাই আমাদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *