1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

মনপুরায় নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ২৫৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলার জনপ্রিয় নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় মনপুরা উপজেলা পরিষদ এর হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সংবর্ধনায় সভাপতিত্ব করেন মনপুরা সরকারী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস সেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, হাজির হাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, ও প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন। ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃসালাউদ্দিন প্রমুখ।
শুভেচ্ছা ও বিদায়ী বক্তব্য শেষে উক্ত সংবর্ধনায় ক্রেস্ট তুলে দিয়ে সন্মানিত করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি। এইসময় অন্যন্যদের মধ্যে সকল সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121