নিজস্ব প্রতিনিধিঃ
২০ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ সোমবার সকাল ১১.০০ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে করোনাকালীন বাজেটে মৎস্যখাতকে উপেক্ষা এবং স্বাস্থ্যখাতে দূর্ণীতি লুটপাট অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির সিঃ যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী।সঞ্চালনা করেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম।বর্ষার অবিরাম বৃষ্টির কারণে সংক্ষিপ্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী,জহিরুল ইসলাম বাসার,কেন্দ্রীয় সদস্য আমির হোসেন আমির।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খাঁন,হাবিবুল হক হাবিব,লোকমান হোসেন হাওলাদার,শাহআলম,কবিরউদ্দিন মাষ্টার,কেন্দ্রীয় সদস্য ইসমাইল সিরাজী,তানভীর আহম্মেদ,হেমায়েত উদ্দিন হিমু,শাহীন উদ্দিন চৌধুরী স্বপন,ফজলেকাদের সোহেল,কেন্দ্রীয় নেতা মো বাকিবিল্লাহ,টি এম তাজিবুল এনাম তুষার প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply