August 26, 2026

নড়াইলের লোহাগড়া ডেঙ্গুতে অবসরপ্রাপ্ত সহকারি পুলিশ সুপারের মৃত্যু

0
104942256_264097928150707_6177726964287951035_n
মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল:
নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরীফ মোস্তফা কামাল (৭৫) নামে অবসরপ্রাপ্ত সহকারি পুলিশ সুপারের মৃত্যু হয়েছে।
মৃত্যুবরণকারী মোস্তফা কামালের বাড়ি লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে।
তিনি চাকুরি জীবনে সর্বশেষ খুলনাতে কর্মরত ছিলেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শরীফ শাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মোস্তফা কামাল ৯ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।ভর্তির পরের দিন শুক্রবার (১০জুলাই) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে মারা যান।তাকে পাঁচুড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ডা: শাহাবুর রহমান আরো জানান,পুলিশ কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন এবং তার রিপোর্টে ডেঙ্গু পজিটিভ এসেছে।
সিভিল সার্জন ডা: আবদুল মোমেন জানান,এ বছর নড়াইল জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম কোন ব্যক্তি মারা গেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *