July 26, 2026

করোনা প্রতিরোধে লোকালয়ের বাস্তব রূপায়নে সম্মুখ সমরের সাহসী সন্তান আঃ মালেক

0
received_274412090649904

 

এন,এম,সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধিঃ

করোনা মহামারী আমাদের দাঁড় করিয়েছে এক বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। দীর্ঘতর মৃত্যুর মিছিল আর আর্তনাদের ভীড়ে জন্ম নিয়েছে মানবিক যুদ্ধের অনন্য সব গল্প।

পৃথিবী চিরকাল মানুষের, কোনো মহামারীর নয়। চিরায়িত এ সত্যের বাস্তব রূপায়নে অসম সাহসিকতা, দেশপ্রেম, পরমর্মিতা ও দূরদর্শীতার পরিচয় দিয়েছেন করোনা প্রতিরোধে সম্মুখ সমরের সাহসী যোদ্ধারা।

বরেন্দ্রভূমি অধ্যুষিত ও লোকালয়ের স্পর্শকাতর
দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়নের করোনা জনিত বিভিন্ন সংকটময় মুহূর্তে এক তরুণ উদিয়মান সাহসী স্বেচ্ছাসেবী মানবিক সমাজ সেবক- মোঃ আঃ মালেক মন্ডল এর আর্বিভাব দৃষ্টি নন্দন।

দেশের অভ্যন্তরের তথা বিরামপুরের দিওড় ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধ ও সরকারি নির্দেশনা অনুযায়ী সচেতন মূলক কর্মকান্ডসহ ভুক্তভোগী অসহায় মানুষের সাহায্য সহযোগিতায় আঃ মালেক মন্ডল অনন্য ও অদ্বিতীয় সর্বপরি সকল জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অত্যন্ত সন্তুষ্ট বিরামপুর উপজেলার তথা ৪ নং দিওড় ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

এ ব্যাপারে আঃ মালেক মন্ডলের কাছ থেকে কিছু জানতে চাইলে তিনি বলেন,আমি মূলত একজন সাধারণ মানুষ হিসাবে মানবিক দায়িত্ব ও সরকারের নির্দেশনা এবং আমার শ্রদ্ধেয় দিকনির্দেশক মোঃ শিবলী সাদিক (এমপি) ১১ দিনাজপুর ৬ এর অর্পিত ও সমাজিক দায়িত্ব মাত্র পালন করেছি আমি।

পরিশেষে তিনি আরো বলেন,আমরা যেন এই মহামারি করোনা থেকে বাঁচতে পারি,তাঁর জন্য সরকারের দেওয়া নির্দেশনা ও সকল বিষয়ে সচেতন থেকে চলাফেরা করি।

তাই আসুন আমরা দলমত নির্বিশেষে এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রামিত সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে এদেশের সকল পেশাজীবিসহ তৃর্ণমুল সমাজের ধনী ও বিত্তবান সকলে মিলে হাতে হাত,কাঁদে কাঁদ মিলিয়ে আমার এই করোনা প্রতিকুল পরিস্থিতি ও দায়িত্ব পালনে সবাই সবার সহযোগীতা কামনা করি।

আর সবার আগে যেকোন কাজ কে বলি আমার নামাজ আছে,কখনো যেন না বলি নামাজ কে আমার কাজ আছে। বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত নামাযে নিজেদের পা বন্দি করি,মহান আল্লাহ্ তা’আলা যেন আমাদের সকল মানব জাতিকে এই ভয়াবহ মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি দেন এবং স্ব- স্ব- কর্মস্থলে সবাই কে পূর্বের ন্যায় সাভাবিক জীবন যাত্রায় যাবার তৌফিক দান করেন ” আমিন “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed