নড়াইলের লোহাগড়া জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ওহিদুজ্জামান এর নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচি
মো:অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের নির্দেশনায় নড়াইল জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ওহিদুজ্জামান-এর নেতৃত্বে লোহাগড়া উপজেলায় ৩০০ টি গাছের চারা রোপন করা হয়েছে।
লোহাগড়া উপজেলার আরএল পাশা সরকারী প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লোহাগড়া থানায় চত্তরে, উপজেলা চত্তরে, লোহাগড়া প্রেস ক্লাবে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্রে, ফলজ বনজ ও ঔষধি জাতিয় এই সব গাছের চারা রোপন করা হয়েছে।
নড়াইল জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ওহিদুজ্জামান বলেন শত প্রতিকূলতার মাঝে ও আত্মতুষ্ট হয়ে সকলেই আগামী দিনের একটি সুন্দর স্বপ্ন দেখছি।
সে স্বপ্নকে বাস্তবায়ন করার প্রথম শর্ত নিজে বেঁচে থাকা ও অন্য সকলকে বাচিয়ে রাখা।
মানুষ ও জীববৈচিত্রে বেঁচে থাকার আর একটি অপরিহার্য অংশ হলো পরিবেশ।
পরিবেশ যদি তার নির্দিষ্ট অবয়বে বাঁচতে না পারে তাহলে সারা পৃথিবীতে একটি প্রাণী ও বাঁচতে পারবেনা। তাই সকলে এক সাথে এগিয়ে নিজেরা বাঁচি ও পরিবেশকে রক্ষা করি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্মরণে রোপণ করা এসব বৃক্ষ এলাকার জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
আজ সোমবার জাতির পিতার জন্মশত বার্ষিকীতে গাছের চারা রোপন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ওহিদুজ্জামান, উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামাল হোসেন, লোহাগড়া উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ও জেলা যুবলীগের সদস্য ছদরউদ্দিন শামিম, লোহাগড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহাশিন, লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার গিয়াস উদ্দিন ভুইয়া, যুবলীগ নেতা শাহীন আলম,ছাত্রলীগের মুজাহীদ হোসেনসহ আরো অনেকে।
গাছের চারা রোপনের মাধ্যমে জাতির জনকের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া হলো।
এভাবে এসব গাছের মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ও চেতানা ছড়িয়ে পরবে।
এমন ভাবনা থেকেই এই কর্মসূচী গ্রহণ করা হয় বলে জানান আলহাজ্ব ওহিদুজ্জামান।