August 28, 2026

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভুয়া ডিবি পুলিশ আটক

0
104793971_1239106273103791_4004982307304523657_n

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আটককৃত যুবকের নাম রুবেল মিয়া সে ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার আশার মোড় বাজারে ওই যুবক ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে মাস্ক না পড়ায় অপরাধে টাকা দাবি করেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী এসআই মাসুদ রানা ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর সোমবার (২২ জুন) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই প্রতারকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *