August 25, 2026

প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড়ধ্বস মোকাবেলা করতে বিলাই ছড়ি উপজেলায় রেডক্রিসেন্ট পেল সন্ধান ও উদ্ধার সামগ্রী

0
received_258367628733900

 

(শাহ্ আলম,জেলা প্রতিনিধি)

রাঙ্গামাটি পাবর্ত্য জেলার বিলাইছড়ি উপজেলায় দুর্যোগে সাড়া প্রদানের জন্য উপজেলার যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের জন্য “সন্ধান ও উদ্ধার সামগ্রী” (Shearch & Rescue Equipments) “ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী” (Personal Protective Equipments) প্রেরণ করা হয় ।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পারভেজ চৌধুরীর নিকট “সন্ধান ও উদ্ধার সামগ্রী” (Shearch & Rescue Equipments) “ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী” (Personal Protective Equipments) হস্তান্তর করেন যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের উপ যুব প্রধান-১ জনাব প্রাচূর্য নাগ এবং সিনিয়র যুব স্বেচ্ছাসেবক জনাব সুযশ দেওয়ান। এতে যুব রেড ক্রিসেন্ট, বিলাইছড়ি উপজেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্লানিং এবং ডেভেলপমেন্ট (পিএন্ডডি) বিভাগ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এর যৌথ সহযোগিতায় উপজেলা পর্যায়ে “সন্ধান ও উদ্ধার সামগ্রী” (Shearch & Rescue Equipments) “ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী” (Personal Protective Equipments) প্রদান কার্যক্রম বাস্তবায়ন করছে রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিট।

এবং বিলাইছড়িতে কোভিড-১৯ প্রতিরোধে কাজ করা যুব স্বেচ্ছাসেবকদের জন্য ০৪ কেইস (৯৬পিস) ৫০০ML পানির বোতল প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *