August 27, 2026

শেখ সালমানের অন্যরকম এক শিক্ষাজীবন

0
received_2784161791870135

 

নিজস্ব প্রতিনিধি মোঃ শাওন শেখ

শেখ সালমান আহমেদ,,নতুন কিছু জানবার নেশা যেন তার রক্তে মিশে আছে।ছোটবেলায় যখন প্রথম শ্রেণীতে ভর্তি করা হয়েছিলো তখন তার ভর্তি রোল নাম্বার ছিলো ৩৭। কিন্তু বার্ষিক পরিক্ষার পর সবাইকে অবাক করে দিয়ে সে প্রথম স্থান দখল করেছিলো। এভাবে ধারাবাহিকভাবে প্রতিটা শ্রেণীতেই তার স্থান ছিলো প্রথম।পি.এস.সি পরিক্ষাতে বেশ ভালো ফলাফল নিয়ে পাশ করে ভর্তি হলো মাধ্যামিক স্কুলে। ভর্তি রোল ৪৯।কে জানতো পরবর্তী শ্রেণীতে সে আবার প্রথম স্থান দখল করবে।ক্লাসে চুপচাপ শান্ত-শিষ্ট এই ছেলেটি বরাবরই ভালো ফলাফল অর্জন করে স্যারদের খুব প্রিয় ছাত্র হয়ে গেল।পরবর্তী সকল শ্রেণীতেই তার স্থান প্রথম।এবার ২০২০ সালে সে ছিলো এস.এস.সি পরিক্ষার্থী।সকল কল্পনা-জল্পনা শেষে দেখা গেল তার রেজাল্ট বরাবর ভালোই এসেছে।বামুন্দী বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এস.এস.সি পরিক্ষাতে অংশ নিয়েছিলো।স্কুল সার্টিফিকেট সহ অনন্য সার্টিফিকেটে মোঃ তিশান শেখ নাম থাকলেও সে শেখ সালমান আহমেদ নামেই বেশি পরিচিত।মাতা মোছাঃ শিরিনা বেগম ও পিতা মোঃছলেমান শেখের ছেলে সালমান। মামাবাড়িতে থেকে লেখাপড়ার প্রতি দিন দিন তার আগ্রহ বেড়েই চলেছে।সবার সাথে হাসি-খুশিতে থাকা,,কারো সাথে খারাপ ব্যাবহার না করা এই ছেলেটির প্রশংসা সবাই করে।দোয়া করি সে বেড়ে উঠুক বাংলার মাটিতে।সফলতা লাভ করুক তার জীবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *