July 29, 2026

শেরপুর জেলার ঝিনাইগাতী এফ রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

0


মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের এফ রহমান উচ্চ বিদ্যালয়ে গত ২৫ জানুয়ারী শনিবার অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হয়- মনোয়ার, মঞ্জুরুল, লিয়াকত, হাবিবুর, ও মহিলা সংরক্ষিত আসনে শাহনাজ। প্রতিদ্বন্ধী পরাজিত প্রার্থী- মামুন, আলী আকবর, মোর্শেদা বেগম, আঃ মালেক, নজরুল, আঃ রউফ ও আঃ আলিম নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আজ ১ ফেব্রুয়ারী শরিবার বিকেলে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থীরা উল্লেখ করে, নির্বাচনের আয়োজক কমিটির ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক শুক্ষ্য কারচুপির মাধ্যমে একটি প্যানেল তৈরি করিয়া নির্বাচনের আগেই বিভিন্ন ফেসবুক মিডিয়াতে বিজয়ী প্রার্থীদের নাম প্রচার করিয়া ছিলেন এবং টিনের বাক্সে নির্বাচনী ভোট গ্রহণ করেন। ভোটের দিন বেলা ২টার সময় এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক ভোটের বাক্স উপস্থিত জনতার সম্মুখে তার কক্ষে নিয়ে যায় এবং ৩০ মিনিট পর বাক্স বদল করে নতুন বাক্স নিয়ে আসে। ভোট গননার সময় ব্যালটে সিলের পরিবর্তে মোটা কলমের চিহ্ন পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন অনিয়মের মাধ্যমে নির্বাচনে প্রধান শিক্ষকের পছন্দের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed