মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনা সংক্রমণ রোধে ঘরে থাকা অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৩শত শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ছামিউল হক ফকিরের ব্যাক্তিগত উদ্দ্যোগে ২৪ মে রবিবার দুপুরে উপজেলার তামাগাঁওস্থ তার নিজ বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয় উল্লেখ্য এর আগেও করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে গরীব অসহায় মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছেন । এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক হারুন অর রসিদ দুদু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওই সময়ে ছবের আলী নামে এক ব্যক্তি জানায়, ঈদে নতুন লুঙ্গি ও ত্রান সামগ্রী পেয়ে বেজায় খুশি হয়েছেন তিনি। আলহাজ্ব ছামিউল হক ফকিরের এ ধরনের কার্যক্রম প্রশংসনীয় দাবী করে মন্তব্য করেছেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তবর্গ।
Leave a Reply