1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

পরিবারসহ করোনা সংক্রমিত জবি শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ২৯৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জবি প্রতিনিধিঃ
পরিবারসহ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর মা, বাবা, ছোট বোনসহ সবারই করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তারা বর্তমানে চট্টগ্রামে রয়েছেন।

জানা যায়, গত কয়েকদিন থেকে ওই শিক্ষার্থীর বাবা অসুস্থতা বোধ করলে, নমুনা সংগ্রহের পর গত ১৪ মে তার করোনা পজিটিভ আসে। পরবর্তীতে ১৭ মে পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষার পর, আজ (বুধবার) বাকিদেরও করোনা পজিটিভ বলে জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী বলেন, প্রথমে বাবার করোনা পজেটিভ হওয়ায় আমরা সবার নমুনা পরীক্ষা করাই। আমাদের সবারই পজেটিভ আসে। আমরা হোম আইসোলেশনে আছি সবাই দোয়া করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল জানান, আইন বিভাগের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে জানতে পেরেছি। ওই শিক্ষার্থীর সঙ্গে আমার কথা হয়েছে। যেকোনো ধরনের সহযোগিতায় আমরা তার পাশে আছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121