1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

 এসএসসিতে উপজেলায় সেরা কুঞ্জেরহাট ইসলামী একাডেমি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫০৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ভোলা প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাট বাজারের এমপিও ভুক্ত এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৫ জন A+ ও ৯ জন A গ্রেড পেয়ে সর্বোচ্চ ফলাফল বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে কুঞ্জেরহাট ইসলামী একাডেমি।

বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে পিএসসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই উপজেলা পর্যায়ে ভালো ফলাফল করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২১জন অংশগ্রহণ করে ৫ জন জিপিএ ৫ ও ৯ জন এ গ্রেড পেয়েছে এবং ১ জন অকৃতকার্য হয়েছে, প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব বলেন, যে অকৃতকার্য হয়েছে  সে আমাদের ভালো ছাত্র ছিলো  সে কোনো বিষয়ে রোল অথবা রেজি: ভুল করতে পারে, তার জন্য বোর্ড চ্যালেন্স করেছি আশা করি সে ও ‍এ+ পেয়ে উর্ত্তীন হবে।

জানা গেছে ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানটির সুনাম ও খ্যাতি জেলা ছাড়িয়ে বিভাগীয় পর্যায় পৌঁছেছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের পরিমাণ এক হাজারেরও অধিক যা ভোলা জেলার সর্বাধিক শিক্ষার্থীর সুনামের শীর্ষে রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও: মো: আমানুল্লাহ বলেন, দক্ষ , মেধাবী অভিজ্ঞ শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাই এই সাফল্যের মূলমন্ত্র। তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই আমি কুঞ্জেরহাটে ইসলামী একাডেমী প্রতিষ্ঠা করেছিলাম। নৈতিক ও আদর্শতার দিক থেকে ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রেও কর্তৃপক্ষের সর্বাত্মক চেষ্টা রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121