নলছিটিতে সরকার নির্ধারিত সময়ের আগে দোকান খোলার দায়ে তিনটি দোকানে জরিমানা
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটিতে সরকার নির্ধারিত সময়ের আগে দোকান খোলার দায়ে তিনটি দোকান মালিককে মোট ৩০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
১৫/০৫/২০২০ইং তারিখ শুক্রবার শহরের বাসস্ট্যান্ড রোড ও পৌর সুপার মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির নাজিম উদ্দীন খান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার অহেতুক মাস্ক ছাড়া বাহিরে বের হওয়ার জন্য বেশ কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করে দেন।
উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সারা দেশজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর সরকারি বিধি জনসাধারনের অবাধ চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিপনি-বিতান সমূহকে শর্তসাপেক্ষে সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার পরামর্শ দেওয়া হয়।