1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে উপজাতি শিশু শিক্ষার্থীরা পেল পুলিশ সুপারের খাদ্য সামগ্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৫৩২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপজাতি শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেল পুলিশ সুপারের। ১৩ মে বুধবার দুপুরে ছোট গজনী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে প্রায় ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিজ হাতে বিতরণ করলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষাণা করেছে সরকার। এক্ষেত্রে উপজাতিদের বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরাই দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এ সকল উপজাতি শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের কথা ভেবে শেরপুরের পুলিশ সুপার এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ এলাকায় এসে নিজ হাতে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন, শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ওসি মোখলেছুর রহমান, ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনারুল্লাহসহ অনেকেই।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121