তেরখাদায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ উপলক্ষে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
গত ২১ নভেম্বর দুপুর ১২ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ উপলক্ষে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ’ র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারি কমিশনার ( ভূমি ) আঁখি শেখ , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাইদুজ্জামান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা , ওসির প্রতিনিধি এসআই প্রকাশ , উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হানিফ শিকদার , তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান , তথ্য আপা তাসলিমা খাতুন , এসিস্ট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা।
সভায় এছাড়া দপ্তরের অফিসার ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।