1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

বোমা তৈরির সরঞ্জাম সহ জঙ্গি সংগঠনের সদস্য গ্রেপ্তার-২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নিবিড় চৌধুরীঃ

মিরপুর শাহ আলী থানা এলাকায় একটি বহুতল ভবনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম সহ সন্দেহজনক জঙ্গি সংগঠনের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি, শাহ আলী থানার তদন্ত অফিসার দৈনিক ক্রাইম তালাশকে জানায়, তারা দীর্ঘ অনেকদিন যাবৎ এই বাড়ির দিকে নজর রেখেছে।গত ১২ই আগস্ট আনুমানিক বিকেল ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বোমা তৈরীর একটি বড় চালান ভবনটিতে ঢুকবে। খবর পাওয়ার সাথে সাথে শাহ আলী থানার দায়িত্বরত অফিসার,সিটিটিসির সদস্য ও বোম স্পোজাল টিমের সদস্যরা স্থানটিতে হাজির হয়। আনুমানিক ৪টা থেকে অভিযান শুরু হয়, জানা গেছে ভবনটির মালিক মোঃ মনিরুল ইসলাম।তার গ্রামের বাড়ী

গোপালগঞ্জ, মনিরুলের ছেলে রেজওয়ান বোমা তৈরির সাথে জড়িত আছে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জঙ্গি সংগঠনের ২ জন সদস্যকে গ্রেফতার করেছে, (১)মাহবুব (২)রেজওয়ান।সে সময় মনিরুল ইসলামকে পাওয়া যায় নাই বলে বিষয়টি জানিয়েছে সিটিটিসি। সিটিটিসির মুখপাত্র দৈনিক ক্রাইম তালাসকে জানায় এরা অনেকদিন যাবৎ এই কার্যক্রম চালাচ্ছে এদের সাথে কারা আছে এখনো জানা যায় নাই, মূলত তারা দেশীয় বোমা তৈরি করে। রিমান্ডে নিলে বিস্তারিত আরও তথ্য বেরিয়ে আসবে।
তবে এই বাড়িতে যারা ভাড়াটিয়া আছেন তারা স্বাভাবিক ভাবেই বসবাস করতে পারবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির মুখপাত্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121