July 26, 2026

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল।

0
image_111467_1723556886

সাতক্ষীরা প্রতিনিধিঃ

স্বৈরাচার শেখ হাসিনার বিচার ও অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে শহরের নিউমার্কেট ও নারিকেলতলা মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় এতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আজিজুর রহমান সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচার খুনি হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন পুনর্বাসন করতে চাইছেন। তিনি এমন চেষ্টা করলে তাকে উপদেষ্টার পদ থেকে টেনে নামানো হবে। এ ধরনের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আমাদের এ বিজয়। কারও দালালি আর মেনে নেওয়া হবে না। ছাত্রসমাজ কোনো অন্যায় মেনে নেবে না। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ সময় বক্তারা আরও বলেন, অবিলম্বে স্বৈারাচার শেখ হাসিনার সব অপকর্মের বিচার করতে হবে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed