মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে অসহায় শুক্কুর মাহমুদ এখন আতঙ্কে রয়েছেন। শুক্কুর মাহমুদের বিআরএস রেকর্ডীয় জমিতে জোরপূর্বক ঘর উঠানোর ঘটনাকে নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে টানটান উত্তেজনা। জানা গেছে, উপজেলার গড়জরিপা ইউনিয়নের চৈতাজানি গ্রামের চৌতাজানি মৌজায় .৩৩ শতাংশ জমির মালিকানা নিয়ে শুক্কুর মাহমুদের সাথে একই গ্রামের মোতালেব গং এর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। আদালত থেকে শুক্কুর মাহমুদের জমি বলে তার পক্ষে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মোতালেব গং’রা ওই জমিতে ঘর-বাড়ী উঠানোর জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আজ ১১ মে সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র। এলাকাবাসী জানায় ও কাগজ পত্র মূলে দেখা যায়, অসহায় শুক্কুর মাহমুদ দীর্ঘদিন যাবৎ ওই জমি ভোগ দখল করে আসছে। করোনা কালীন সময়ে আদালত বন্ধ থাকায় তার প্রতিপক্ষ মোতালেব জোরপূর্বক শুক্কুর মাহমুদের .৩৩ শতাংশ জমিতে ঘর উঠানোর জন্য খুটি বসিয়েছে। এ ব্যাপারে শুক্কুর মাহমুদ শ্রীবরদী থানা পুলিশ প্রশাসনের সাহায্য সহযোগিতা কামনা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে শুক্কুর মাহমুদ জানান।
Leave a Reply