আমার থানায় অপরাধীদের জায়গা হবেনা: ওসি সাইফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, যুবরাজ খান সবুজঃ
রাজধানীর রূপনগর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো সাইফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন।
সোমবার (১৯ জুন) রূপনগর আরামবাগ মালিক সমিতির অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিরপুরের সকল সাংবাদিকদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয় কিশোরগ্যাং, মাদক, বাল্যবিবাহ এবং বিভিন্ন প্রকার জুয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে।
এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ দুলাল হোসেন, ওসি অপারেশন নয়ন দাস, আরো উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সাহিত্যিক গোলাম কাদের, সাধারণ সম্পাদক এইচ, এম, মোঃ জামাল উদ্দিন, সহ- সভাপতি মারুফ হায়দার, সহ- সভাপতি মুসা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান, ক্রিয়া বিষয়ক সম্পাদক আলি আবজাল আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুল ইসলাম নাসা, দৈনিক ভোরের চেতনা পত্রিকার রিপোর্টার যুবরাজ খান সবুজ, দৈনিক তৃতীয় মাত্রার রিপোর্টার সেলিম মোল্লা প্রমূখ।
রূপনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে কাউকে কোন ছার দেওয়া হবে না। দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে, আইন সবার জন্য সমান। তিনি বলেন কোন প্রকার অপরাধ দেখলে আমার অফিসিয়াল অথবা ব্যক্তিগত নাম্বারে আপনারা ফোন দিবেন।
সাংবাদিকদের উদ্দেশ্য ওসি বলেন, আপনারা কোন অপরাধ দেখলে সাথে সাথে রিপোর্ট করবেন, যদি কেউ বাধা সৃষ্টি করে সেই ক্ষেত্রে আপনারা সবাই পুলিশের সহযোগিতা নিবেন। সাংবাদিক এবং পুলিশ যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে এই রূপনগর এলাকা থেকে মাদক, জুয়া, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ছিনতাই, ডাকাতি মতন অপরাধমূলক যত কর্মকাণ্ড আছে সবই নির্মূল করা সম্ভব।