মোঃ আতিকুর রহমান, দৌলতপুর,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাকে ভূমিহীনমুক্ত উপজেলা করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম.নাঈমুর রহমান দুর্জয়। দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.এ.কে.এম আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ.এম.নাঈমুর রহমান দুর্জয় বলেন- ‘মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ভুমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবার কে ২ শতক জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। এছাড়াও যৌথ সভা শেষে দৌলতপুর সরকারি মতিলাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ ১ আসনের এ এম নাইমুর রহমান দুর্জয়।
Leave a Reply