August 30, 2026

মানিকগঞ্জের দৌলতপুরে ইউ,পি চেয়ারম্যান আমজাদ এর বিরুদ্ধে জেলেদের চাল কমদেওয়ার অভিযোগ

0
325887394_2156617687864065_7292524274082943827_n

 “মোঃ রেজাউল করিম লিটন, মানিকগঞ্জ”  মানিকগঞ্জের দৌলতপুরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের বিরুদ্ধে। এখানে আরো যানা যায়,যে জেলে ছাড়াও সাধারন লোককে জেলে সাজিয়ে চালদিয়ে বানিজ্য করছে এই চেয়ারম্যান। জানাগেছে, গতকাল বুধবার উপজেলা খাদ্য গুদাম থেকে উপজেলার ১ হাজার ১শত নিবন্ধিত জেলেদের মাঝ থেকে প্রথম পর্বে ২৯৩ জন জেলের মাঝে প্রতিমাসে ৪০ কেজি করে দুই মাসের ৮০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন ও ইউপি সদস্যদের যোগসাজশে প্রত্যেক জেলেকে ৫ থেকে ১০ কেজি করে চাল কম দেওয়া হয়েছে। ভুক্তভোগী অসহায় কয়েকজন জেলে জানান, মেম্বার চেয়ারম্যান মিলে আমাদেরকে চাল কম দিয়েছেন। বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া বলেন- অসহায় গরীব জেলেদের চাল কম দেওয়ার কথা শুনা মাত্রই আমি চলে এসেছি। এখানে প্রতি জেলেকে ১০ কেজি করে চাউল কম দেওয়া হচ্ছে। এ অনিয়ম মেনে নেওয়া যায় না। আমরা এর সঠিক বিচার দাবী করছি। চাল কম দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা পিডিবিএফ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রত্যেককে পাঁচ কেজি করে চাল কম দেওয়া হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন, আমাদের জনবল খুব কম এজন্য আমরা এ বিষয়ে সব সময় খোঁজ খবর রাখতে পারি না। কিন্তু জেলেদেরকে চাল কম দেয়ার কোন সুযোগ নেই। ঘটনার বিষয়ে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন বলেন, প্রশাসনের কয়েকজন উপস্থিত থেকে প্রত্যেককে পাঁচ কেজি করে চাল কম দেয়ার কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *