1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

বাস দুর্ঘটনায় উগাণ্ডা-কেনিয়া সীমান্তে নিহত ২২, আহত শতাধিক

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৫০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

কেনিয়া-উগাণ্ডা সীমান্তে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২১ আরোহী। এতে আরও ৪৯ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) ঘটে এ দুর্ঘটনা।

পুলিশ জানায়, এমবালে শহর থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিলো বাসটি। কিন্তু উগান্ডার সীমান্তচৌকি পার হওয়ার পরই হয় দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে প্রচণ্ড গতিতে চলছিলো বাস। চালক নিয়ন্ত্রণ হারালে মুহূর্তেই বাসটি পাশের খাদে পড়ে যায়। নিহতদের বেশিরভাগই কেনিয়ার নাগরিক এবং ৮ জন উগান্ডার বাসিন্দা।

আফ্রিকার অঞ্চলটিতে সড়ক দুর্ঘটনা কমাতে নতুন এবং কঠোর কিছু পদক্ষেপ গ্রহণ করছে উগান্ডা সরকার। দেশটির পুলিশের তথ্য অনুসারে, বেপরোয়া গতির কারণে বছরের প্রথম তিন দিনেই ১০৪টি ছোট-বড় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রাণ গেছে কমপক্ষে ৩৫ জনের। আহতের সংখ্যা ১১৪।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121