1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

রাজনৈতিক সমাবেশে অন্ধ্রপ্রদেশে তিন নারী পদদলিত হয়ে নিহত

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ভারতের অন্ধ্রপ্রদেশে চারদিনের ব্যাবধানে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু’র সমাবেশে আবারও ঘটলো অঘটন। রোববার (১ জানুয়ারি) হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারান কমপক্ষে ৩ নারী।

গুন্টুর জেলায় ছিল তেলেগু দেশম পার্টি টিডিপির রাজনৈতিক সমাবেশ। এতে কমপক্ষে ১০ হাজার কর্মী-সমর্থক যোগ দেন। সেখানে ভিড়ের চাপে ছড়িয়ে পড়ে অসন্তোষ। হুড়োহুড়িতে পায়ের তলায় পিষ্ট হন অনেকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ নারীদের।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চন্দ্রবাবু নাইডু। বাতিল করেন রোড শো এবং জরুরি মিটিং। নিহতদের প্রত্যেক পরিবারকে দিয়েছেন ৫ লাখ রুপি ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস। গেলো বৃহস্পতিবারও নাইডুর রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু হয়। রাজ্যটিতে ২০২৪ সালে বিধানসভা নির্বাচন। তার আগেই আঁটঘাট বেধে প্রচারণায় নেমেছে বিরোধী দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121