
মোঃ রেজাউল করিম লিটন,নিজস্ব প্রতিনিধি মানিকগঞ্জ।
মানিকগঞ্জের দৌলতপুরে গতকাল রাত ৮.০০ঘটিকার সময় দৌলতপুর উপজেলার তরুন প্রজন্মকে উৎসাহিত করার প্রয়াসে দৌলতপুর উপজেলার থানা ইনচার্জ প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে এস আই সাইফুল ইসলাম এর সন্চালনায়, মোঃ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মোহাম্মদ নুরুল ইসলাম রাজা দৌলতপুর উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের প্রবীণ নেতা,ফরিদ হোসেন , এ ছাড়াও উপস্হিত ছিলেন ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ আতোয়ার রহমান,ও উপজেলা প্রেসক্লাব আহবায়ক শাহ আলম,সদস্য সচিব সালমান খান, এ ছাড়াও অন্যান্য তরুন ও যুবক দর্শকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তাদের বক্তব্যে বর্তমান সময়ে যুবকরা যাতে রাস্তার মোরে রাস্তার চিপায় দারিয়ে আড্ডা না দিয়ে নেশা না করে খেলাধুলায় আগ্রহী হয়, এবং শরীর ঠিক রাখতে গেলেও সবার খেলাধুলা করা প্রয়োজন এ লক্ষে সমাজের সকল স্তর থেকে সবাইকে সচেতন করে সবার খেলাধুলা ও শরীর চর্চার আগ্রহ বারিয়ে দিয়ে সবাইকে সচেতন করতে হবে। সবাই জাকারিয়া সাহেবের এই মহতী উদ্বেগকে প্রশংসা করেন।
আমাদের সমাজে যুবকরা যাতে মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগদেয় সে দিকে সকলকে সজাগ থাকতে সবাইকে অনুরোধ করেছেন।
শেখ হাসিনার নির্দেশ গড়তে হবে মাদকমুক্ত বাংলাদেশে, ।
Leave a Reply