1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

আইএসের হামলায় ইরাকে ৯ পুলিশ সদস্য নিহত, আহত ৫

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও গুলিতে অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

রোববার রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এই হামলা হয়।

ওই এলাকার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়। এ সময় বন্দুক হামলার ঘটনাও ঘটে।

বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ হামলায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।

কিরকুকের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এক হামলাকারী নিহত হয়েছে। অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাগদাদ থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৪ ডিসেম্বর বাগদাদের কাছে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হয়েছিল, আইএস ইতোমধ্যে ওই হামলার দায়ও স্বীকার করেছে।
 

19Shares
facebook sharing button
messenger sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121