1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

পর্দা নামতে চলেছে প্রায় মাসব্যাপী চলা ফুটবল বিশ্বকাপের। কাতারের মাটিতে আজকের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিগত এক মাসের সব জল্পনা-কল্পনা, স্তিমিত হয়ে যাবে উত্তেজনার পারদ। আগামী চার বছরের জন্য বিশ্ব শ্রেষ্ঠত্বের শিরোপা নিজেদের করে নিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। 

 

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা

 

কাতার বিশ্বকাপের শুরু থেকে শিরোপা জয়ের জন্য ফেভারিট হিসেবেই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা আর ফ্রান্স। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপের শিরোপাটা এখানো অধরা রয়ে গেছে। সে কারণেই বিশ্বকাপের শিরোপা হাতে তোলার শেষ সুযোগটি হাতছাড়া করতে চাইবে না টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা এলএম টেন।

অন্যদিকে, ইতিহাসের সামনে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের এই মুহূর্তের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেও দলকে সাফল্য এনে দিতে দৃঢ় প্রত্যয়ী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121