August 24, 2026

ভোলা দক্ষিণ প্রেসক্লাব কর্তৃক জীবন সম্মাননা পেলেন প্রবীণ সাংবাদিক এম এ তাহের

0
Screenshot_20221209_201127

মোঃ সিরাজুল ইসলাম বোরহানউদ্দিন ॥ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসেই ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোলার বোরহানউদ্দিন, লালমোহন, তজূমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ভোলা দক্ষিণ প্রেসক্লাব। শুক্রবার বিকাল ৪ ঘটিকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী কবিতাপাঠ, আলোচনা সভা, সম্মেলন ও সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের পক্ষ থেকে ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ তাহের, ও লালমোহনের প্রথম সাংবাদিক আব্দুর রাজ্জাক কে সংবর্ধনা দেয়া হয়।
লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের বাংলাদেশ কোঅর্ডিনেটর, দৈনিক ইউরো সমাচার বরিশাল ব্যুরো চিফ, ইউরো বাংলা টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক কবি রিপন শান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ এর সভাপতি অধ্যক্ষ কবি কায়সার আহমেদ দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গজারিয়া গালর্স স্কুল’র অধ্যক্ষ এমদাদুল হক সেলিম, বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজী। উপস্থিত ছিলেন আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারী, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অন্তর হাওলাদার, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পন্ডিত, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন নয়ন, মেহেদী হাসান মোর্শেদ, সাইফুল ইসলাম আকাশ, হাসান ফরাজি, মোঃ রাকিব, আফজাল হোসেন, মিজানুর রহমানসহ ভোলা জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *