1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪০০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। যেখানে আত্মবিশ্বাস খুঁজতে চায় মিরাজ-মুস্তাফিজের লড়াকু ইনিংসে। পেসার এবাদত হোসেন বলছেন, প্রথম ওয়ানডে জয় বদলে দিয়েছে টাইগারদের ড্রেসিংরুমের আবহাওয়া।

 

তবে ইনজুরিতে থাকায় দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত তাসকিন আহমেদ। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দিবেন ফিটনেস টেস্ট।

ছন্দে আনন্দে উৎসবে উল্লাসে কিছু মুহূর্ত হয়তো কেটে যায় কিন্তু তবুও তার রেশ রয়ে যায়। ভারতের দম্ভ চূর্ণ করে টাইগারদের অবিশ্বাস্য এই জয়ের রোমাঞ্চ, ভক্তদের মণিকোঠায় নিশ্চিত রুপেই থাকবে অনেকটা দিন। তবে অতটা উচ্ছ্বাসের সময় কই ক্রিকেটারদের।

দুইদিন বাদেই তাদের নেমে পড়তে হচ্ছে সিরিজ জয়ের মিশনে। ম্যাচ জয়ের পরদিন কোনো অনুশীলন করেনি দল। তবে টিম হোটেলেই করেছে সুইমিং আর জিম সেশন। প্রথম ওয়ানডেতে সাকিব মিরাজ ম্যাজিকে কিছুটা পাদপ্রদীপের নিচেই ছিলেন ৪ উইকেট নেয়া পেসার এবাদত হোসেন। দ্বিতীয় ম্যাচের আগেই ঠিক করেছেন নিজ ও দলের লক্ষ্য। রোমাঞ্চকর জয়ে যে আত্মবিশ্বাস ফিরেছে ড্রেসিংরুমে, তাতে ভর করে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজি নিশ্চিত করার লক্ষ্য দলের।


এ বিষয়ে এবাদত হোসেন বলেন, ‘সিরিজের আমরা ১-০ তে এগিয়ে আছি। তার মানে এই নয় যে, আমরা সিরিজ জিতে গেছি। আগের ম্যাচে জয়ের আত্মবিশ্বাস এবং যথাযথ প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামব। লক্ষ্য থাকবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা।’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও তাসকিনকে নিয়ে আছে আশা নিরাশার দোলাচল। তবে সূত্রের খবর ম্যাচের আগের দিন ফিটনেস টেস্ট দেবেন এই পেসার।

এবাদত বলেন, ‘তাসকিনের ইনজুরি সম্পর্কে টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল টিম ভালো বলতে পারবেন। তাসকিন আমাদের দলের অন্যতম সেরা বোলার। সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, এটাই আমি চাই। তাতে দলের শক্তি বাড়বে।’

এদিকে প্রথম ম্যাচ হারের পরদিন অনুশীলন করেনি টিম ইন্ডিয়াও। দলের হারে নানামুখী চাপে বিপর্যস্ত রোহিতরা। এই সুযোগই কাজে লাগাতে চায় টিম টাইগার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121