1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

এনবিআরকে চিঠি ‍দিলো এফবিসিসিআই আয়কর রিটার্ন জমার সময় বাড়াতে অনুরোধ

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ। এর একদিন আগে গতকাল দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে।
এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, করোনার দীর্ঘমেয়াদি প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবা খাত বিরাট চ্যালেঞ্জের মধ্যদিয়ে চলছে। আর্থিক খাতে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না বিধায় এক মাস সময় বৃদ্ধি করা প্রয়োজন বলে এফবিসিসিআই মনে করে।
চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে সর্বোচ্চ সংখ্যক করদাতা আয়কর রিটার্ন জমা দেয়ার স্বার্থে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার অনুরোধ করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121