মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরে ৪ বোতল বিদেশি মদ ও ৫ শত গ্রাম গাজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটকে করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার রাতে উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াবদা মোড় এলাকায় এস আই নয়ন বিশ্বাস,এ এস আই শাহিনুরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর থেকে ফরিদপুরগামী সারদিয়া পরিবহনে তল্লাশি চালিয়ে মোঃ আজিজ সেখ (২৮)নামে যাত্রীর কাছে থেকে এল ই ডি টিভির কাটুনের ভিতরে রাখা ৪ বোতল বিদেশী মদ উদ্দার করতে সক্ষম হয়। অপর একটি অভিযানে একই স্থানে এস আই মিশুক আহম্মেদ ও এ এস আই শাহিনুর এর নেতৃত্বে নাকোল ক্যাম্পের ফোর্সসহ জনতা এক্সপ্রেস পরিবহনে কাটাখালী বাজার হইতে ফরিদপুরগামীবাসে মাদক বহনকারী মেছের গাজী(৪০) কে ৫০০ গ্রাম গাজাসহ আটক করে।
আটককৃত বিদেশী মদ পাচারকারী আসামীরা হলেন, মোঃ আজিজুল সেখ ফরিদপুর জেলার কোকয়ালী থানার ইউসুপ মাতুব্য়াবর ডাঙ্গীর কালাম সেখের ছেলে। অপর আসামী একই জেলার একই থানার খাসকান্দি গ্রামের রাজ্জাক গাজীর পুত্র।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান ধৃত মাদক কারবারিদের মাগুরা কোর্টে সপর্দ্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply