1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে প্রায় চারশত প্রাইমারিতে নেই প্রধান শিক্ষক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৩৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

জেলা প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘাটাইলে ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯০টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সখীপুরে ১৪৭টির মধ্যে ১৫টিতে, গোপালপুরে ১৬১টির মধ্যে ৪৯টিতে, বাসাইলে ৭৯টির মধ্যে ১৩টিতে, সদরে ১৬৩টির মধ্যে ৩১টিতে, দেলদুয়ারে ১০০টির মধ্যে ২৮টিতে, মির্জাপুরে ১৭০টির মধ্যে ২৩টিতে, কালীহাতিতে ১৭০টির মধ্যে ২৯টিতে, মধুপুরে ১১০টির মধ্যে ২০টিতে, নাগরপুরে ১৫৬টির মধ্যে ৪৬টিতে, ভূঞাপুরে ১১০টির মধ্যে ২৮টিতে এবং ধনবাড়ীতে ৮৫টির মধ্যে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। কোনো কোনো বিদ্যালয়ে পাঁচ বছরের অধিক সময় ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য।

সদর উপজেলার বাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছফেদা খানম এক মাস আগে অবসরে গেছেন। তারপর সেখানে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী শিক্ষক আছমা পারভীনকে। এভাবেই কোনো স্কুলের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর শূন্য হয়ে পড়ছে পদগুলো। সেখানে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে।

একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, শহর এলাকায় বা শহরতলীর স্কুলগুলোতে অবসরের কারণে পদ শূন্য হলে অন্য এলাকা থেকে বদলি হয়ে পদ পূরণ হয়। কিন্তু প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে অবসরে যাওয়ার পর পদ শূন্যই থেকে যাচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের পদগুলো ৬৫ ভাগ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ ভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে না। আবার সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়াও বন্ধ রয়েছে। তাই প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করা যাচ্ছে না।

টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়া শুরু করছে। পদোন্নতি হলে শূন্য পদগুলো পূরণ করা যাবে।

টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ শামসুল হুদা বলেন, প্রাথমিক বিদ্যালয়েই শিশুদের শিক্ষার ভিত তৈরি হয়। তাই সেখানে পাঠদান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পদোন্নতি ও নিয়োগসংক্রান্ত সব জটিলতার অবসান ঘটিয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121