August 4, 2026

‘বিএনপি-জামায়াতের গুজব-অপপ্রচার ঠেকাতে প্রস্তুত আ. লীগ’

0
raj

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে কোনো গুজব ও অপপ্রচার ঠেকাতে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি প্রস্তুত রয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের উপ-কমিটির ২২তম সভায় একথা বলেন নেতারা।

 

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরের সঞ্চালনায় উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজন করা ১১টি উপ-কমিটির সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বিভিন্ন উপ-কমিটির সদস্যরা বিএনপি-জামায়াত শাসন আমলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির বেহাল দশা ও দুর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়াসহ হাওয়া ভবনের নামে প্যারালাল প্রশাসন গঠনের মাধ্যমে দেশকে ধ্বংসের ধারপ্রাস্তে ঠেলে দেয়ার ইতিহাসগুলো দেশের তরুণ সমাজের সামনে তুলে ধরার আহবান জানান।


সভায় প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরকে টার্গেট করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাতে পারে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের সব অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে।’

প্রকৌশলী মো. আবদুস সবুর আরো বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে নানান গুজব ও অপপ্রচার ছড়াতে চাইবে বিএনপি-জামায়াত। এদের যেকোনো গুজব-অপপ্রচার ঠেকাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

সভায় চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সর্বাত্মক সফল করায় উপ-কমিটির সদস্যদের ধন্যবাদ জানানো হয়। আন্তর্জাতিক কনফারেন্সের সংবাদ দেশে-বিদেশে ব্যাপক প্রচার করায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিবাচক সংবাদগুলো আরও বেশি বেশি প্রচারের আহ্বান জানান দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *