1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

মোশাররফ করিম ছেলেবেলা থেকেই ছিলেন বাবাপাগল!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৩২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোশাররফ করিম। ছেলেবেলা থেকেই ছিলেন বাবাপাগল। বাবা যা যা করবেন, তার যেন সেগুলোই করতে হবে। বাবার পেছন পেছন ঘোরাই ছিল তার একমাত্র কাজ। যে কাজেই থাকতেন বাবাকে দেখামাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরতেন। এমনই সাধারণ ছিল অভিনয়শিল্পী মোশাররফ করিমের ছোটবেলা।

 

বাবাকে অনুকরণ করতে করতেই কবে যে অভিনয়ের সুপ্ত বীজ জেগে উঠল, মোশাররফ করিম নিজেও জানতেন না। দিনে দিনে হয়ে উঠলেন বাংলাদেশের নাট্যাঙ্গনের শীর্ষ একজন। একের পর এক কাজ করে দেশে যেমন মুগ্ধতা ছড়িয়েছেন, তেমনি দেশের বাইরেও তার কাজের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।

কলকাতারও বেশ কিছু সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ব্রাত্য বসু পরিচালিত কলকাতার ‘ডিকশনারি’ ছবিতে একজন ধনাঢ্য ব্যবসায়ীর ভূমিকায় প্রথম অভিনয় করেন। সেখানে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে কলকাতা থেকে ছিলেন নুসরাত জাহান ও আবির চট্টোপাধ্যায়। ছবিটি বেশ সাড়া ফেলে এবং মোশাররফ করিমের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

আবারও কলকাতায় দাপট দেখাবেন বাংলাদেশের মোশাররফ করিম। ব্রাত্য বসুর নতুন পলিটিক্যাল থ্রিলার ছবি ‘হুব্বা’তে কুখ্যাত ডন হয়ে আসছেন মোশাররফ করিম। গল্পের প্রেক্ষাপট হচ্ছে নব্বইয়ের হুগলি জেলার অন্ধকার জগৎ। যেখানকার গ্যাংস্টার হুব্বা। শোনা যায়, ৭০টা মোবাইল ফোন ব্যবহার করতেন হুব্বা। পুলিশের হাতে তিনবার গ্রেফতার হয়েও জামিনে ছাড়া পান তিনি। ২০১১ সালে হঠাৎ তিনি নিখোঁজ হন। এর জন্য তার দুই স্ত্রী পুলিশের কাছে অভিযোগও করেছিল যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর বেশ কিছুদিন পর বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের পচাগলা মরদেহ ভেসে ওঠে।

পরিচালক ব্রাত্য বসু সিনেমাটির চিত্রনাট্য করেছেন সুপ্রতিম সরকারের ‘আবার গোয়েন্দাপীঠ’ অবলম্বনে। এতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। আর তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন পৌলোমী বসু। ভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক ব্রাত্য বসু জানান, কলকাতায় পুরো শুটিংয়ে সময় লেগেছে প্রায় ২৮ দিন। জানা গেছে সামনের বছর মুক্তি পাবে ‘হুব্বা’।এটা নতুন তথ্য নয় যে মোশাররফ করিম কয়েক বছর ধরেই তার জায়গাটা পাকাপোক্ত করে ধরে রেখেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। পরবর্তী সময়ে তিনি রূপকথার গল্প , দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রজাপতি , টেলিভিশন, জালালের গল্প, এবং অজ্ঞাতনামা, হালদা, কমলা রকেট চলচ্চিত্রে অভিনয় করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121