ভাওয়াল বীর খ্যাত আহসান উল্লাহ মাস্টারের যাপিতজীবন নিয়ে দীর্ঘদিন গবেষণার পর কথাসাহিত্যিক ও দৈনিক সমকাল সাংবাদিক ইজাজ আহমেদ মিলন ‘জীবনালেখ্য’বইটি রচনা করেছেন। আহসান উল্লাহ মাস্টারকে নির্মমভাবে হত্যার ১৮ বছর পর তার জীবনী গ্রন্থ রচিত হলো।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহ উদ্দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আশীর্বাদপুষ্ট আহসান উল্লাহ মাস্টার তার জীবদ্দশায় হয়ে উঠেছিলেন রাজনীতির এক কিংবদন্তি। গাজীপুরের তৃণমূল থেকে উঠে আসা এ স্কুলশিক্ষক পরিণত হয়েছিলেন জাতীয় রাজনীতির এক অনিবার্য ব্যক্তিত্বে। প্রখ্যাত শ্রমিক নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply