1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৭১৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রাম-রাজারহাট সড়কে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমূখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক মারা যায়। ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাকটির চালককে আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, রাজারহাট-কুড়িগ্রাম টগরাইহাট সড়কে কেন্দ্রা পন্ডিতটারী জামে মসজিদ সংলগ্ন স্থানে ৪মে সোমবার সকাল ৬ঘটিকায় কুড়িগ্রামগামী মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান পৌচ্ছিলে বিপরীত মুখী রাজারহাটগামী একটি বিস্কুট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুছড়ে পড়ে। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মারা যায়। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল ও রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যানের চালকের লাশ উদ্ধার করে ঘাতক ট্রাকটিসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। যার নম্বর ঢাকা মেট্রো-২২-১৬৯৫। পিকআপ ভ্যানের চালক বিপুল(৩৮) বগুড়া মাটিরডালী এলাকার নুর মোহাম্মদের পুত্র এবং ঘাতক ট্রাকটি টাঙ্গাইল জেলার ঘাটাইল এলাকার বলে জানা যায়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। দুপুর ১ঘটিকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজারহাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121