August 26, 2026

তজুমদ্দিন গোলকপুরে মাছ ভাগ বন্টন ও জমি সংক্রান্ত নিয়ে মারা মারি

0
40547_184 (1)

 

টিটু মজুমদার :
তজুমদ্দিন (ভোলা)

 

ভোলার তজুমদ্দিনে মাছের ভাগ ও জমিসংক্রান্ত রোধের জের ধরে গোলকপুর ৪ নং ওয়ার্ডের স্বপন বিশ্বাস ও তার ছেলে অন্তর বিশ্বাস মিলে বড় ভাই পাহাড়ি বিশ্বাস, বউদি প্রতিমা রানি বিশ্বাস ও তার মেয়েকে পিটিয়ে জখম করেছে। শুধু জখম নয় তাকে শ্লীলতাহানি করার অভিযোগ করেন প্রতিমা রানি। আহত পাহাড়ি বিশ্বাস, প্রতিমা রানি বিশ্বাস ও তার মেয়ে পূজা রানি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকদিন পূর্বে মাছ ভাগ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে পাহাড়ি বিশ্বাস কে তার ভাই স্বপন বিশ্বাস গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে তার মেয়ে ও স্ত্রী তাকে রক্ষা করতে আসলে তাদের কাপড়চোপড় টেনে লাকড়ি দিয়ে বেদম প্রহার করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলা দায়ের করার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *