নড়াইলে ‘মুজিববর্ষ জেলা দাবা লীগ-২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিনিধি,খন্দকার ছদরুজ্জামানঃ
অদ্য ৬ নভেম্বর শনিবার
নড়াইলে ‘মুজিববর্ষ জেলা দাবা লীগ-২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ।
বিকাল ৫:০০ ঘটিকায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে তিন দিন ব্যাপী দাবা প্রতিযোগিতা শেষে ‘মুজিববর্ষ জেলা দাবা লীগ-২০২১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষ জেলা দাবা লীগ-২০২১’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘বালক সংঘ’, নড়াইল; রানার্সআপ হয় ‘লোহাগড়া টাউন ক্লাব’ এবং তৃতীয় স্থান অধিকার করে ‘আবাহনী ক্রীড়াচক্র’।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জনাব আশিকুর রহমান মিকুসহ দাবা খেলায় অংশগ্রহণকারীগণ ও দর্শকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।