1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু নওগাঁর মহাদেবপুরে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৫০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 মোঃগোলাম সারোয়ার , জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁ জেলার মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোমিন হোসেন (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৭ আগস্ট,মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় মহাদেবপুর উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম মোল্লাপাড়া গ্রামের বাবুল আক্তারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা। নিচতলায় হ্যান্ডশান মেশিন (লোহা কর্তণ যন্ত্র) দিয়ে বেলচার মাথা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোমিন হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোমিনকে মৃত ঘোষণা করেন। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121