ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ খুলনার দাকোপে সুমি কৃষি স্টোর ধোপাদী গেট যার মালিক পরিতোষ বর্মন । তার বিরুদ্ধে অতিরিক্ত সারের দাম নিয়ে কৃষকদের নিঃস্ব বানাচ্ছে মর্মে একখানা আবেদন করেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা(প্রায় সত্তুর জনের স্বাক্ষর সম্বলিত ) প্রশাসক ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ বরাবর। আবেদন মারফত জানা যায়, পরিতোষ বর্মন এলাকার গরীব কৃষকদের নিকট বাকিতে সার বিষ বিক্রি করে। সেই সুযোগে মালের দাম দ্বিগুণ হারে কাটে। গরীব কৃষক বুঝেও কিছু বলতে পারে না।শেষে সার বিষ না দেওয়ার ভয়ে।মেমো চাইলে দেয় না। তেল মাখাতে মাখাতে যদিও দেয় তাতে বিবিধ খাতে লেখা থাকে দুই হাজার টাকা।এই বিবিধ মানে গরীব ঠকানোর মরন ফাঁদ। উৎসুক ভূক্তভোগী কৃষকদের মধ্যে কয়েকজন বলেন, ” আগে চেক স্ট্যাম্প নিয়ে নেয়, তারপর ভয় দেখিয়ে ইচ্ছেমতো দাম কাটে। কৃষি কর্মকর্তাদের বললে বলে, বাকি দিচ্ছে একটু তো বেশি নিবেই। আসলে এঁরা ও ডিলারদের কাছ থেকে পার্সেন্টটেন্স খায়,বলবো কাকে? সচেতন মহল বলেন,” বর্তমানে সার বীজের ডিলাররাই গরীব কৃষকদের ঠকিয়ে সৈই অর্থে কোটিপতি বনে গেছে। সরকার সারে ভুর্তকী দিচ্ছে অথচ সরকারি রেটে কৃষক সার পাচ্ছে না। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বললে তারা ডিলারদের পক্ষে যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে দেয়। শুধু পরিতোষ বর্মন নয়, দাকোপের সকল ডিলারগন একই রকম। এদের দূর্নীতিতে সহযোগিতা করে এই উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন।এ প্রসঙ্গে ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের প্রশাসক বঙ্কিম বাবু সাংবাদিকদের বলেন,”আপনারা লেখেন না কেন? আমি উপজেলা মিটিং এ বিষয়টি তুলে ধরবো। এসময় উপস্থিত কৃষকগনসহ অনেকেই এই দূর্নীতিবাজ ডিলারদের লাইসেন্স বাতিল করার জোর দাবি জানান। (পর্ব এক)
Leave a Reply