1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

ভোলার ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে কাচিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৫৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোঃ সিরাজুল ইসলামঃ

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে পৌর বাজার, থানা মোড়, উপজেলা ভবন, উত্তর বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের এই দিনে তৎকালীন ফ্যাসিস্ট সরকার থেকে জাতিকে মুক্ত করেছি। বিএনপি দেশের মানুষের জন্য একটি নতুন স্বাধীনতার সূচনা করেছে। এদেশের মানুষ তা আজীবন মনে রাখবে।”

তিনি আরও বলেন “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশের শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছে। তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। শুধু শিক্ষার্থীরাই নয়—দিনমজুর, কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিলেন এই গণআন্দোলনে। স্বৈরাচারী সরকারের গুলিতে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের স্মৃতি ভোলা নয়, চিরস্মরণীয় থাকবে “বোরহানউদ্দিন ও দৌলতখানে যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন—আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সকল ধরনের সহযোগিতা করা হয়েছে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো জনগণের দল। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, মনজুরুল আলম ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান,  পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মূর্ধা, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ সাদী হাওলাদার, কাচিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক শাহীন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হেল্লাল উদ্দিন মারুফ মিয়া, যুবদল সভাপতি রাছেল সাজী,যুবদল সাধারন সম্পাদক মেহেদী হাসান মিহির, যুবদল সিনিয়র সহ-সভাপতি আসাদুল্লাহ মাতাব্বর, যুবদল সহ-সভাপতি রুবেল চৌধুরী,যুবদল যুগ্ন সাধারন সম্পাদক হাসেম হাওলাদার, ছাত্রদল সভাপতি রাফসান হাওলাদার,সাধারন সম্পাদক রায়হান মিঝি, ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি জুলহাস মাতাব্বরসহ কাচিয়া ইউনিয়নে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজয় মিছিল ও আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ নানা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত উদ্দীপনাপূর্ণ এবং জনতার উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121