1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

তেরখাদায় পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

সাগর কুমার বাড়ই , বিশেষ প্রতিনিধিঃ ২৩ জুন সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মিলনায়তনে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজ গভর্নিং বডির সভাপতি প্রভাষক মোঃ জিয়াউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , কলেজের শিক্ষাবিদ সদস্য খন্দকার আব্দুর রউফ , কলেজের অভিভাবক শ্রেণির সদস্য মোঃ ইসমাইল হোসেন ও সমাজসেবক দ্বীন মোহাম্মদ মোল্যা। প্রভাষক উত্তম রায় ও মোঃ রুবেল এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক যথাক্রমে এস এম মোস্তাক আহমেদ , হাবিবা সুলতানা পপি , শেখ মোঃ আল-মামুন , রণজিৎ কুমার বাড়ই , সোনিয়া খাতুন , মুক্তা মণি ও লায়লা পারভীন। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী , শিক্ষকমন্ডলী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121